HomeUncategorizedস্বদেশের মাটিতে লুৎফুর রহমান তারেক, বিমানবন্দরে শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত

স্বদেশের মাটিতে লুৎফুর রহমান তারেক, বিমানবন্দরে শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত

সিলেট প্রতিনিধি: দীর্ঘদিন পর ইতালি থেকে স্বদেশের মাটিতে ফিরেছেন সিলেটের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ, কবি ও সংগঠক লুৎফুর রহমান তারেক। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টায় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ, কবি-সাহিত্যিক, শুভাকাঙ্ক্ষী ও পরিবারের সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় বরণ করে নেন।

এ সময় বিমানবন্দর এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিন পর প্রিয় মানুষটিকে কাছে পেয়ে শুভাকাঙ্ক্ষীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।

অভ্যর্থনাকালে উপস্থিত কবি, সাহিত্যিক ও সংগঠকরা বলেন, লুৎফুর রহমান তারেক একজন নিবেদিতপ্রাণ সংগঠক ও সাহিত্যপ্রেমী মানুষ। সিলেটের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সাহিত্যচর্চার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে মানুষের কল্যাণে কাজ করে আসছেন।

বক্তারা আরও বলেন, লুৎফুর রহমান তারেকের সবচেয়ে বড় গুণ হলো তিনি সবাইকে সঙ্গে নিয়ে চলতে ভালোবাসেন। তার আন্তরিকতা, সৌহার্দ্য, বিনয় ও সুন্দর মানসিকতা সহজেই মানুষকে আপন করে নেয়। তার দেশে ফেরায় সিলেটের সাহিত্যাঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হবে এবং কবি-সাহিত্যিকদের সঙ্গে নিয়ে আবারও নিয়মিত সাহিত্যচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডের পরিসর আরও বিস্তৃত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

শুভাকাঙ্ক্ষীরা বলেন, প্রবাসে থেকেও তিনি শেকড় ও স্বদেশের প্রতি ভালোবাসা ধরে রেখেছেন। তার মতো একজন সাহিত্যপ্রেমী ও সংগঠকের স্বদেশে ফিরে আসা সিলেটের সাহিত্য-সংস্কৃতির জন্য নিঃসন্দেহে আনন্দের সংবাদ। আগামী দিনে তার নেতৃত্ব, সৃজনশীলতা ও সাংগঠনিক দক্ষতায় সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গন আরও সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন সিলেটের রাজপথের আন্দোলন-সংগ্রামের পরিচিত মুখ ও সিলেট জেলা বিএনপির সহ-ক্রীড়া সম্পাদক সুমেল আহমদ চৌধুরী, মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক শাহ্ সাব্বির বাবু, কবি ও সংগঠক শাহ্ আব্দুস সালাম, কবি মাহবুব হোসেন নওশাদ, শ্রীরামসী ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আকিকুর রহমান অপু, বিএনপি নেতা শেবলু, মাজহারুল ইসলামআব্দুস সালাম, কচরাকেলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু তাহের চৌধুরী, কবি সাদ্দাম হোসেন জুনেদ, কবি জাকির হোসেন, যুক্তরাজ্য প্রবাসী হাবিবুর রহমান লায়েক, কবি রুবেল আহমদ, কবি ও সাংবাদিক মোহাম্মদ ঈসা তালুকদার, কবি মোবারক হোসেন, গ্রান্ড নিউজের প্রতিনিধি আবুবাকার সিদ্দিক জাহিদুল ইসলামসহ পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা।

দীর্ঘদিন পর স্বদেশে ফিরে লুৎফুর রহমান তারেকও উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, প্রিয়জন, বন্ধু, সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা তাকে আবেগাপ্লুত করেছে। আগামী দিনে সবার সহযোগিতা ও ভালোবাসা নিয়ে সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য