সিলেট ৯ নম্বর ওয়ার্ডের সনাতনী ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী মিজানুর রহমান মিজান
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের সকল সনাতন ধর্মাবলম্বী ও ওয়ার্ডবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি জানিয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী মিজানুর রহমান মিজান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “শারদীয় দুর্গোৎসব কেবল একটি ধর্মীয় আচার-অনুষ্ঠান নয়; এটি জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে পারস্পরিক সম্প্রীতি, সামাজিক মিলনমেলা ও সর্বজনীন আনন্দের প্রতীক। আবহমান কাল থেকেই সিলেটে সকল ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির সুদৃঢ় বন্ধনে আবদ্ধ হয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব উদ্যাপন করে আসছে।”
সিলেটের ঐতিহ্যবাহী সম্প্রীতির কথা উল্লেখ করে মিজানুর রহমান মিজান আরও বলেন, “আমরা সবসময় একে অপরের সুখে-দুঃখে কাঁধে কাঁধ মিলিয়ে পাশে থেকেছি এবং সিলেটের অসাম্প্রদায়িক ও সৌহার্দ্যপূর্ণ ঐতিহ্যকে লালন করে আসছি। দুর্গাপূজা সমাজে অন্যায়, অশুভ ও অকল্যাণকে দূর করে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও কল্যাণের নতুন বার্তা নিয়ে আসুক—এটাই আমার প্রত্যাশা।”
ওয়ার্ডের প্রতিটি পূজামণ্ডপে যেন দুর্গোৎসব অত্যন্ত আনন্দমুখর, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হতে পারে, সে লক্ষ্যে ৯ নম্বর ওয়ার্ডবাসীকে আইনশৃঙ্খলা রক্ষা এবং পারস্পরিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান এই প্রার্থী। একই সাথে, দুর্গোৎসব চলাকালে পূজামণ্ডপগুলোতে আসা ভক্ত ও দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সর্বদা পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
শুভেচ্ছা বার্তার শেষাংশে মিজানুর রহমান মিজান ৯ নম্বর ওয়ার্ডের প্রতিটি পরিবার সহ সমগ্র সিলেটবাসীর অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি ও সুস্বাস্থ্য কামনা করেন।


