মন্ত্রী আরিফুল হক চৌধুরীর মিডিয়া কো-অর্ডিনেটরের দায়িত্ব পেলেন: জুরেজ আব্দুল্লাহ গোলজার।
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সিলেট অঞ্চলের ব্যক্তিগত মিডিয়া কো-অর্ডিনেটর (অবৈতনিক) হিসেবে নিয়োগ পেয়েছেন জুরেজ আব্দুল্লাহ গোলজার।
মন্ত্রী আরিফুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মন্ত্রীর নির্বাচনী এলাকা সিলেট-৪ (গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর)-সহ সমগ্র সিলেট অঞ্চলে মন্ত্রণালয়-সংশ্লিষ্ট সরকারি কর্মকাণ্ড, উন্নয়ন উদ্যোগ, সরকারি সফর, রাজনৈতিক কর্মসূচিসহ সার্বিক কার্যক্রমের যথাযথ প্রচার নিশ্চিত করতে মিডিয়া ও প্রেস-সংক্রান্ত কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে মো. জুরেজ আব্দুল্লাহ গোলজারকে সিলেট অঞ্চলের ব্যক্তিগত মিডিয়া কো-অর্ডিনেটর (অবৈতনিক) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তিনি মন্ত্রীর পক্ষে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন। পাশাপাশি সমগ্র সিলেট অঞ্চলে মিডিয়া ও প্রেস-সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় সাধন করবেন।


