Homeরাজনীতিদিরাই-রাজনগর ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুল ইসলামকে বিমানবন্দরে সংবর্ধনা

দিরাই-রাজনগর ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুল ইসলামকে বিমানবন্দরে সংবর্ধনা

দিরাই-রাজনগর ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুল ইসলামকে বিমানবন্দরে সংবর্ধনা

সিলেট প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে ওমানের মাস্কাট থেকে দেশে ফিরেছেন জমিয়তে ইসলামের মাস্কাট শাখার সেক্রেটারি, সমাজসেবক ও দিরাই উপজেলার রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা মাওলানা আশিকুল ইসলাম উমেদনগরী।

রবিবার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ সময় উপস্থিত ছিলেন জমিয়ত নেতা মাওলানা মুফতি সিরাজুল ইসলাম, লাল মিয়া, মাশুক মিয়া, শাহিন আহমেদ, মোহাম্মদ রিপন, সবুর মিয়া, আঞ্জু মিয়া, মো. ফুল মিয়া, রিপন, রজব, মো. ফজল, নানু মিয়া, ফাহিম, তুষার, আলেক, সাংবাদিক আবুবকর সিদ্দিকসহ দিরাই উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় শতাধিক নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী তাঁকে স্বাগত জানান। উপস্থিত ব্যক্তিরা রাজনগর ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তাঁর নেতৃত্বে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি প্রত্যাশা করেন।
অনুষ্ঠানের শেষপর্যায়ে মাওলানা আশিকুল ইসলাম উমেদনগরীর সফলতা, সুস্বাস্থ্য ও এলাকার উন্নয়ন কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য