দৈনিক সকালের সময়ের সিলেট ব্যুরোর দায়িত্ব পেলেন সাংবাদিক শহিদুল ইসলাম সোহেল
নিজস্ব প্রতিবেদক, সিলেট: জাতীয় দৈনিক সকালের সময়-এর সিলেট ব্যুরোর দায়িত্ব পেয়েছেন সাংবাদিক শহিদুল ইসলাম সোহেল তালুকদার। পত্রিকাটির সিলেট ব্যুরোর দায়িত্ব পাওয়ায় তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সাংবাদিক মহলের অনেকে।
সাংবাদিক শহিদুল ইসলাম সোহেল দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত থেকে সিলেটের বিভিন্ন এলাকার জনদুর্ভোগ, উন্নয়ন, সম্ভাবনা, অনিয়ম-দুর্নীতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে কাজ করে আসছেন। নতুন দায়িত্বের মধ্য দিয়ে সিলেট অঞ্চলের গুরুত্বপূর্ণ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং সাধারণ মানুষের প্রত্যাশার কথা আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।
সিলেটের মানুষের সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও অধিকারসংশ্লিষ্ট বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার পাশাপাশি সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন শুভাকাঙ্ক্ষীরা।
সাংবাদিক শহিদুল ইসলাম সোহেল তালুকদার বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করাই তাঁর লক্ষ্য। সিলেটের মানুষের কথা ও এলাকার গুরুত্বপূর্ণ বিষয়গুলো জাতীয় পর্যায়ে তুলে ধরতে তিনি আন্তরিকভাবে কাজ করতে চান।


