Homeসমগ্র বাংলাদেশসিলেট জেলা ও দায়রা জজ আদালতের এপিপি হওয়ায় অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হেলালকে...

সিলেট জেলা ও দায়রা জজ আদালতের এপিপি হওয়ায় অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হেলালকে সংবর্ধনা

সিলেট জেলা ও দায়রা জজ আদালতের এপিপি হওয়ায় অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হেলালকে সংবর্ধনা
সিলেট প্রতিনিধি: সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) নির্বাচিত হওয়ায় অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আল হেলালকে সংবর্ধনা দিয়েছে খায়েরগাঁও কেরামত আলী স্পোর্টিং ক্লাব।
গত ৯ অক্টোবর ২০২৬, শুক্রবার সন্ধ্যায় খায়েরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাবের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামির হোসেইন, আবু সালাম, ফরিদ হোসেন, দানা মিয়া, মাসুক মিয়া, কাজল মিয়া, আকবর হোসেন, সুমন আহমদ, জহিরুল ইসলাম, ক্লাবের টিম ম্যানেজার ইব্রাহিম মিয়া, শাকিল আহমদ, দলের অধিনায়ক নজরুল ইসলাম ও আজিজুল ইসলামসহ সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংবর্ধিত অতিথি অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আল হেলাল তাঁর বক্তব্যে বলেন, “যে সমাজে গুণীজনের কদর নেই, সে সমাজে গুণীজন জন্মায় না। আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন রাষ্ট্রের এই মহান দায়িত্ব সঠিক ও সুচারুভাবে পালন করতে পারি।”
অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা তাঁর নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য