Homeসমগ্র বাংলাদেশকোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসারের নিরাপত্তা দায়িত্ব শুরু

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসারের নিরাপত্তা দায়িত্ব শুরু

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসারের নিরাপত্তা দায়িত্ব শুরু

সরকারি নির্দেশনায় একজন প্লাটুন কমান্ডার ও নয়জন আনসার সদস্যের সার্বক্ষণিক নিরাপত্তা দায়িত্ব পালন

রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা জোরদার করতে সারা দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মতো সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল থেকে তারা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেন।

সরেজমিনে দেখা যায়, হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, বিভিন্ন ওয়ার্ড এবং গুরুত্বপূর্ণ প্রবেশপথে সশস্ত্র আনসার সদস্যরা নিরাপত্তা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি হাসপাতালে আগত রোগী ও তাদের স্বজনদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করছেন। তাদের উপস্থিতিতে হাসপাতালের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হয়েছে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) কর্মকর্তা ধ্রুব সেন জানান, সরকারের নির্দেশনার আলোকে সারা দেশের ন্যায় কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও একজন প্লাটুন কমান্ডার (পিসি) এবং নয়জন সশস্ত্র আনসার সদস্য সার্বক্ষণিক নিরাপত্তা দায়িত্ব পালন করছেন।

তিনি আরও জানান, হাসপাতালের চিকিৎসাসেবা নির্বিঘ্ন রাখা, রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আনসার সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন।

হাসপাতাল-সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগের ফলে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে। একই সঙ্গে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও রোগীরা নিরাপদ পরিবেশে চিকিৎসাসেবা গ্রহণ ও প্রদান করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য