সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির ২০২৬-২৮ ইংরেজি মেয়াদের কার্যকরি কমিটির পরিচিতি সভা সোমবার রাত ৯টায় স্থানীয় পাড়ুয়াস্থ আল্লাহর দান ক্রাশার মিলে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোহাম্মদ গোলাম হাদী ছয়ফুল।
সাংবাদিক শাব্বির আহমদ ফয়েজের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের কার্যকরি সভাপতি নাজির আহমদ স্বপন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক আলী আকবর,
কোম্পানীগঞ্জ ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি কবির আহমদ, উপজেলা সেচ্ছাসেবক নেতা সাইবুর রহমান, ব্যবসায়ি মুর্শেদ আলম প্রমুখ।
পরিচিতি সভায় নবগঠিত কমিটির সবাই পরিচয় পর্ব শেষ করে কুশল বিনিময় করেন আগত অতিথিদের মাঝে। এসময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সভাপতি কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান লাল মিয়া, কার্যকরি সভাপতি শওকত আলী বাবুল, সহ সভাপতি নজরুল ইসলাম, ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা, হানিফ মিয়া, সাংগঠনিক সম্পাদক নাছির মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল্লাহ, কোষাধ্যক্ষ এনামুল হক, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য নূর মোহাম্মদ, বশির উদ্দিন, রফিক মিয়া, শাহ আলম, সুরুজ আলী, জুয়েল মিয়া।
উল্লেখ্য, গত ১৩ জুন শনিবার সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদী ছয়ফুল ও সাধারণ সম্পাদক নুর আহমদ খান সাদেক এই কমিটি অনুমোদন দেন।


