Homeবাণিজ্যকোম্পানীগঞ্জে ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন

কোম্পানীগঞ্জে ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের অন্তর্ভুক্ত কোম্পানীগঞ্জ উপজেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির ২০২৬-২৮ সনের কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান লাল মিয়াকে সভাপতি ও বিএনপি নেতা ফখরুল ইসলামকে সাধারণ সম্পাদক,শওকত আলী বাবুলকে কার্যকরি সভাপতি ও ব্যবসায়ী আমিনুল ইসলামকে প্রচার সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

১৩ জুন শনিবার সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদী ছয়ফুল ও সাধারণ সম্পাদক নুর আহমদ খান সাদেক এই কমিটি অনুমোদন দেন।

কমিটির অন্য সদস্যরা হলেন , সহ সভাপতি নজরুল ইসলাম, ইব্রাহিম খলিল, সহ সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা, হানিফ মিয়া, সাংগঠনিক সম্পাদক নাছির মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল্লাহ, কোষাধ্যক্ষ এনামুল হক, নির্বাহী সদস্য নূর মোহাম্মদ, বশির উদ্দিন, হাজী রফিক মিয়া, শাহ আলম, সুরুজ আলী, জুয়েল মিয়া।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য