Homeবাংলাদেশসিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কয়েস লোদী ‘সিলেটের অবকাঠামোগত উন্নয়নে নিষ্ঠার সাথে কাজ...

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কয়েস লোদী ‘সিলেটের অবকাঠামোগত উন্নয়নে নিষ্ঠার সাথে কাজ করে যাব’

শাহ্ খুররাম ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’র (সিউকা) চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) কলেজ মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই সংবর্ধনা ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কমর উদ্দিনের সভাপতিত্বে এবং অধ্যাপক কানিজ ফাতেমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত ব্যক্তিত্বের বক্তব্যে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’র নবনিযুক্ত চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, “সিলেটের সুপরিকল্পিত ও টেকসই উন্নয়নে শাহ্ খুররাম ডিগ্রি কলেজসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার পাশাপাশি এই অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নে আমি নিষ্ঠার সাথে কাজ করে যাব।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক কৃষ্ণ ভট্টাচার্য্য, অধ্যাপক আব্দুস শহীদ, অধ্যাপক সুবেন্দ্র শেখর পাল, অধ্যাপক মিন্টু চন্দ্র দাস, অধ্যাপক রণদীপ চৌধুরী, অধ্যাপক পানামা বেগম, অধ্যাপক সঞ্জয় কুমার তালুকদার, অধ্যাপক আব্দুল বারী, অধ্যাপক জালাল মিয়া, অধ্যাপক শরীফ উদ্দিন, অধ্যাপক শফিক মিয়া প্রমুখ। অনুষ্ঠান শেষে শিক্ষকবৃন্দ নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য