Homeবাংলাদেশসিলেট সেন্ট্রাল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

সিলেট সেন্ট্রাল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

সিলেট সেন্ট্রাল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

সিলেট সেন্ট্রাল কলেজে এইচএসসি-২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মিলনায়তন পরিপূর্ণ হয়ে ওঠে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জামিল আহমদ। পরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

কলেজের উপাধ্যক্ষ ফরিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক লে. কর্নেল (অব.) এম. আতাউর রহমান পীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সাইফুল ইসলাম, পরিচালনা কমিটির এমডি আক্কাস আলী এবং কলেজের কোঅর্ডিনেটর ও জীববিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক সুরাইয়া খন্দকার।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক লে. কর্নেল (অব.) এম. আতাউর রহমান পীর বলেন, “তোমরা জীবনের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছ। এইচএসসি পরীক্ষা শুধু একটি পাবলিক পরীক্ষা নয়, এটি উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ জীবনের পথে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ। তোমাদের সাফল্যের জন্য প্রয়োজন একাগ্রতা, অধ্যবসায়, সততা এবং আত্মবিশ্বাস। প্রযুক্তিনির্ভর এই যুগে জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম এবং মানবিক গুণাবলিও সমানভাবে লালন করতে হবে। নিজেদের যোগ্যতা ও মেধার মাধ্যমে পরিবার, সমাজ এবং দেশের কল্যাণে অবদান রাখার জন্য প্রস্তুত হতে হবে।”
তিনি আরও বলেন, “ব্যর্থতাকে ভয় না পেয়ে তা থেকে শিক্ষা নিতে হবে। নিয়মিত অধ্যয়ন, সময়ের সঠিক ব্যবহার এবং দৃঢ় মনোবলই সফলতার মূল চাবিকাঠি। আমি প্রত্যাশা করি, সিলেট সেন্ট্রাল কলেজের শিক্ষার্থীরা আগামী দিনে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নেতৃত্ব দেবে এবং প্রতিষ্ঠানের সুনাম আরও সমুন্নত রাখবে।”

বিশেষ অতিথিদের বক্তব্যে শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়াশোনা, নৈতিক চরিত্র গঠন এবং পরীক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়। তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন তাহমিদ ইসলাম, জামিল আহমদসহ অন্যান্য শিক্ষার্থী। তারা কলেজে কাটানো দুই বছরের স্মৃতিচারণ করেন এবং শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিক্ষার্থীরা বলেন, কলেজের শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা ও সহযোগিতা তাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
শিক্ষক প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক সৈয়দ কুতুবউদ্দিন, বাবুল আক্তার, শহিদুল আলম সুমন ও ফয়সাল আহমদ। বক্তারা শিক্ষার্থীদের পরীক্ষায় সফলতা কামনা করেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, শৃঙ্খলা ও অধ্যবসায়ের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষ পর্বে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সাইফুল ইসলাম। দোয়া শেষে শিক্ষার্থীদের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রসায়ন বিভাগের প্রভাষক রওনক জাহান পূর্ণ এবং কৃষিশিক্ষা বিভাগের প্রভাষক সুপ্তা

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য