Homeবাংলাদেশবাক প্রতিবন্ধী যুবক নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

বাক প্রতিবন্ধী যুবক নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

বাক প্রতিবন্ধী যুবক নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার এরালিয়া বাজার এলাকার বাসিন্দা ১৯ বছর বয়সী মামুন হোসেন গত ১৭ জুন থেকে নিখোঁজ রয়েছেন। পরিবারের সদস্যরা জানান, মামুন একজন বাক প্রতিবন্ধী এবং অত্যন্ত সরল-সোজাসাপ্টা স্বভাবের ছেলে।

নিখোঁজ হওয়ার পর থেকে আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে পরিবার গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি যদি মামুন হোসেনের সন্ধান পেয়ে থাকেন অথবা কোথাও তাকে দেখে থাকেন, তাহলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

পরিবারের সদস্যরা সকলের কাছে অনুরোধ জানিয়েছেন, বিষয়টি বেশি বেশি প্রচার ও শেয়ার করার মাধ্যমে মামুনকে খুঁজে পেতে সহযোগিতা করার জন্য। তাদের বিশ্বাস, একজন মানুষের একটি শেয়ার বা তথ্যই হয়তো মামুনকে তার পরিবারের কাছে ফিরিয়ে আনতে সহায়ক হতে পারে।

আল্লাহ তাআলার কাছে পরিবারের প্রার্থনা, তিনি যেন মামুন হোসেনকে দ্রুত সুস্থ ও নিরাপদ অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য