রোটারি ইন্টারন্যাশনাল ডি-৬৫ এর Annual Award Ceremony 26 গতকাল কক্সবাজারে হোটেল সী পেলেইস এর হল রুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে রোটারি ক্লাব মেট্রোপলিটন সিলেট নিম্নোক্ত ৩টি বিষয়ে
প্রেসিডেন্ট Platinum Award
ক্লাব- Platinum Award
এসিস্ট্যান্ট কোর্ডিনেটর – Platinum Award
পেয়ে Rotary International D-65 এ শীর্ষ স্থান লাভ করেছে।
ক্লাব প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম চৌধুরী phf ২০২৫-২৬ টার্মে সিলেটে ব্যাপক হারে আর্তমানবতার উন্নয়নে কাজ শুরু করেন। ক্লাবের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে চিকিৎসা সহায়তা, বৃক্ষরোপণ, খাদ্য বিতরণ, বিশুদ্ধ পানি সরবরাহ, গভীর নলকূপ স্থাপন, বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, দরিদ্রদের ঘর নির্মাণ, ভ্যান গাড়ি বিতরণ, ফ্যান বিতরণ, মসজিদ-স্কুলে নগদ অনুদান, বেকারত্ব দূরকরনে উদ্দোক্তা তৈরী, সমাজ বিনির্মানে শিক্ষকদের এওয়ার্ড প্রদান, বিভিন্ন সচেনতামূলক এওয়ার্নেস লিফলেট বিতরণসহ অসংখ্য সামাজিক কাজ-কর্ম। এওয়ার্ড সিরিমনি অনুষ্ঠানে কান্ট্রি কোর্ডিনেটর ড. ইস্তিয়াকুজ্জামান সহ ডি-৬৫/৬৪ অফিসিয়ালবৃন্দ ও ক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন।
রোটারি ক্লাব মেট্রোপলিটন সিলেট ডি-৬৫ এ ৩ টি বিষয়ে প্লাটিনাম এওয়ার্ড পেয়ে প্রথম স্থান অর্জন”
RELATED ARTICLES


