স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর আম্বরখানাস্থ গোল্ডেন টাওয়ারের নিচতলায় ৫ মে মঙ্গলবার বিকেল ৫টায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে তালহা ইন্টারন্যাশনাল লিমিটেড ও মেসার্স আরাকান ইন্টারন্যাশনাল, সিলেট-এর ২য় শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আম্বরখানাস্থ গোল্ডেন টাওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি ইসমাইল হোসেন কয়েছ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও উদ্বোধনী ঘোষণা দেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন ভূঞা বাদশা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী বলেন, “দেশের উন্নয়ন ও মানবসম্পদ রপ্তানির মাধ্যমে বেকারত্বমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপি সরকার বিভিন্ন যুগোপযোগী প্রকল্প হাতে নিয়ে কাজ করে যাচ্ছে। তরুণদের কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ জনশক্তি গড়ে তুলতে এমন উদ্যোগ সময়ের দাবি।”
তিনি আরও বলেন, “ব্যবসায় সফলতার মূল চাবিকাঠি হচ্ছে বিশ্বস্ততা, সততা ও সেবার মান। গ্রাহকের আস্থা অর্জনের মাধ্যমে ব্যবসাকে এগিয়ে নিতে হবে।” এ সময় তিনি নবযাত্রা শুরু করা প্রতিষ্ঠানের সার্বিক সফলতা, সমৃদ্ধি ও উত্তরোত্তর উন্নতি কামনা করেন। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, প্রতিষ্ঠানটি সিলেটের অর্থনীতি, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব আব্দুর রহমান রিপন, গোল্ডেন টাওয়ারের ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম খান, গোল্ডেন টাওয়ার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা ফয়জুর রহমান ফয়েজ প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খান জুয়েলার্সের স্বত্বাধিকারী সুরুয়ার হোসেন খান, এ কে এম মাসুকুল ইসলাম হৃদয়, এনামুল হক ভূইয়া, ওমর আল মাহদিন, আজিজ, আবাসন সিটি মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোশাররফ হোসেন, সভাপতি রোটারিয়ান আনোয়ারুল ইসলাম, মাওলানা ঈসা তালুকদার, নোমান, ফখর, আবুবাকারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা মুজাম্মিল হক।
নতুন এ প্রতিষ্ঠানের শুভ সূচনায় ব্যবসায়ী মহলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, তালহা ইন্টারন্যাশনাল লিমিটেড ও মেসার্স আরাকান ইন্টারন্যাশনাল বিশ্বস্ততা ও সেবার মান বজায় রেখে অল্প সময়েই গ্রাহকের আস্থা অর্জন করে সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে।



