সাংবাদিক তুহিনুল হক তুহিনের মৃত্যুতে হোসেন আহমদ চৌধুরী রনির শোক
বাংলা ট্রিবিউনের সিলেট বিভাগীয় প্রতিনিধি ও সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য তরুণ সাংবাদিক তুহিনুল হক তুহিনের প্রয়াণে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন
সিলেট জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হোসেন আহমদ চৌধুরী রনি।
মঙ্গলবার ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন সাংবাদিক তুহিনুল হক তুহিন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তরুণ ও উদীয়মান এই সাংবাদিকের আকস্মিক মৃত্যুতে সিলেটের গণমাধ্যম অঙ্গনসহ তাঁর সহকর্মী, পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এক শোকবার্তায় সিলেট জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হোসেন আহমদ চৌধুরী রনি মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, তুহিনুল হক তুহিন ছিলেন অত্যন্ত নিষ্ঠাবান ও সম্ভাবনাময় এক সাংবাদিক। তাঁর এই মৃত্যু সিলেটের সাংবাদিকতা জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।


