HomeUncategorizedবিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন সম্পন্ন, শতাধিক মানুষের মাঝে সেবা প্রদান

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন সম্পন্ন, শতাধিক মানুষের মাঝে সেবা প্রদান

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ৪নং দীঘলবাক ইউনিয়ন শাখার উদ্যোগে এবং মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের হোসেনপুর এলাকার সোহেল মিয়ার বাড়িতে আয়োজিত এ ক্যাম্পেইনে এলাকার বিপুলসংখ্যক নারী-পুরুষ ও প্রবীণ রোগী চক্ষু বিশেষজ্ঞদের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা, পরামর্শ এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুযোগ গ্রহণ করেন। এ উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে এবং দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবামূলক আয়োজন হিসেবে প্রশংসিত হয়।
আয়োজকরা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠান সফল করতে যারা সার্বিকভাবে সহযোগিতা, শ্রম ও সময় দিয়েছেন এবং চিকিৎসাসেবা গ্রহণের জন্য উপস্থিত হয়ে কর্মসূচিকে সফল করেছেন, তাদের প্রত্যেকের প্রতি আয়োজকদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
শেষে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করা হয়, তিনি যেন এ মহতী উদ্যোগ কবুল করেন, সংশ্লিষ্ট সকলের খেদমতকে সদকায়ে জারিয়া হিসেবে গ্রহণ করেন এবং সবাইকে উত্তম প্রতিদান দান করেন। আমীন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য