স্টাফ রিপোর্টার : প্রাইভেট কার ড্রাইভিং ইউনিট সিলেটের নবনির্বাচিত সভাপতি সাহেদুল ইসলাম সাহেদ, সাধারণ সম্পাদক শাহ আলমসহ নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সিলেট মহানগর বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফছর খানের উদ্যোগে নগরীতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংগঠনের ঐক্য, শৃঙ্খলা এবং সদস্যদের কল্যাণে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে পেশাজীবীদের অধিকার রক্ষা, সেবার মানোন্নয়ন এবং সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মানিক মিয়া, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামিম ইকবাল, জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সেবুল আহমদ, ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সৈয়দ রুম্মান আহমদ, ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহেল আহমদ, যুগ্ম আহ্বায়ক সাহেব আলী, হাফিজ আহমদ, সজিব আহমদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ সংবর্ধনা আয়োজনের জন্য আফছর খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা সংগঠনের সার্বিক উন্নয়ন, সদস্যদের কল্যাণ এবং পেশাজীবীদের স্বার্থরক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠান উপস্থিতদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।


