Homeসমগ্র বাংলাদেশজমকালো আয়োজনে বিএমজেএ সিলেটের ‘ফ্যামিলি ডে’ উদযাপিত

জমকালো আয়োজনে বিএমজেএ সিলেটের ‘ফ্যামিলি ডে’ উদযাপিত

‘দেশ ও জাতির উন্নয়নে অনন্য ভূমিকা রাখছেমাল্টিমিডিয়া জার্নালিজম’

জমকালো আয়োজন ও সিলেটের বিশিষ্ট গুণীজনদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির ‘ফ্যামিলি ডে-২০২৬’। গতকাল শুক্রবার (২২ মে) দক্ষিণ সুরমার সিলাম মাঝপাড়াস্থ ‘রাজপ্রাঙ্গন রিসোর্ট এন্ড পার্টি সেন্টারে’ দিনব্যাপী এই পারিবারিক উৎসব উদযাপিত হয়। আনন্দঘন এই আয়োজনে বক্তারা বলেন, বর্তমান যুগে মাল্টিমিডিয়া সাংবাদিকতা দেশ ও জাতির উন্নয়নে অত্যন্ত সহায়ক এবং বলিষ্ঠ ভূমিকা রেখে যাচ্ছে। দিনব্যাপী এই উৎসবের কর্মসূচিতে ছিল এসোসিয়েশনের সদস্যদের পরিবারের মধ্যকার ক্রীড়া প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আকর্ষণীয় র‌্যাফেল ড্র।
বিএমজেএ ফ্যামিলি ডে উদযাপন কমিটির আহবায়ক এএইচ আরিফের সভাপতিত্বে এবং এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে সিলেটের রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিকতা অঙ্গনের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নূর, মহানগর বিএনপির সাবেক আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, দৈনিক সিলেটের সংবাদ’র সম্পাদক ও প্রকাশক পারভীন বেগম, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম আহমদ আলী, বর্তমান সভাপতি আশরাফুল ইসলাম ইমরান।
অনুষ্ঠানে অতিথিরা বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের নানামুখী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে মাল্টিমিডিয়া সাংবাদিকতা সাধারণ মানুষের কাছে দ্রুত ও বস্তুনিষ্ঠ সংবাদ পৌঁছে দিতে দারুণ কাজ করছে। সাংবাদিকতার এই আধুনিক ধারাকে এগিয়ে নিতে আগামী দিনে সব ধরনের সহযোগিতার হাত প্রসারিত করার প্রত্যয় ব্যক্ত করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফ্যামিলি ডে উদযাপন কমিটির সদস্য সচিব রত্না আহমদ তামান্না। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক রাজু আহমদ, শাহ মো. কয়েস আহমদ, মো. নুরুল ইসলাম, আনিতা সিনহা, যুবদল নেতা মিনার হোসেন লিটন।
পারিবারিক এই উৎসবকে সফল করতে বিভিন্ন উপকমিটি নিরলসভাবে কাজ করে। খেলাধুলা পরিচালনা করেন ক্রীড়া উপকমিটির আহবায়ক রুবেল আহমদ এবং সদস্য শাহীন আহমদ, বাবর জোয়ারদার, তৌফিকুর রহমান হাবিব ও আব্দুল মাজিদ চৌধুরী। অন্যদিকে, সাংস্কৃতিক ও আপ্যায়ন উপকমিটির দায়িত্বে থেকে পুরো আয়োজন সফলভাবে সম্পন্ন করেন সুলেমান সুহেল, আশরাফুর ইসলাম, কৃতিশ তালুকদার ও শাহীন আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আব্দুল খালিক, ফারহান আহমদ চৌধুরী, জাবেদ এমরান, জাকির হোসেন দিপু, ফাহিম আহমদ, জাহিদ আহমদ, সৈয়দ রাসেল, সাইদুর রহমান উৎফুল বড়ুয়া, ঈষা তালুকদার, আশিকুর রহমান রানা। অনুষ্ঠানে গান পরিবেশন করেন অনামিকা অনু, সুপ্রিয়া দে। এসোসিয়েশনের সদস্য দিনশেষে এক আকর্ষণীয় র‌্যাফেল ড্র এবং নৈশভোজের মাধ্যমে আনন্দের এই আয়োজনের সমাপ্তি ঘটে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য