Homeরাজনীতিআবুল হোসেন হত্যা মামলার আসামি গ্রেপ্তারের দাবিতে ৭ জুন থেকে পণ্য পরিবহন...

আবুল হোসেন হত্যা মামলার আসামি গ্রেপ্তারের দাবিতে ৭ জুন থেকে পণ্য পরিবহন বন্ধের হুঁশিয়ারি

শ্রমিক নেতা আবুল হোসেন হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার না করা হলে আগামী ৭ জুন থেকে পণ্য পরিবহন বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা।
সোমবার সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত কোম্পানীগঞ্জ উপজেলা উপ-কমিটির উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সভা থেকে এ আল্টিমেটাম দেওয়া হয়।
উপজেলা উপ-কমিটির সভাপতি কবির আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহফুজ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার।
এসময় আরও বক্তব্য দেন সংগঠনের কার্যকরী সভাপতি কাউসার আহমদ, সাধারণ সম্পাদক মাসুম আহমদ লস্কর, কোষাধ্যক্ষ বাদল মিয়া, নিহত আবুল হোসেনের ভাই নুর মিয়া, আব্দুল মতিন (ভিআইপি), সদস্য আব্দুল জলিল ডালিম মিয়া, ইমরান মিয়া, কামাল আহমদ, মাস্টার আনোয়ার হোসেন, সেলিম আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, শ্রমিক নেতা আবুল হোসেন হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আগামী ৭ জুন থেকে কোম্পানীগঞ্জসহ সংশ্লিষ্ট এলাকায় সকল ধরনের পণ্য পরিবহন কার্যক্রম বন্ধ রাখা হবে।
তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য