HomeUncategorizedঅসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী --------- এমপি এমরান...

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী ——— এমপি এমরান আহমদ চৌধুরী

সিলেট ল’ কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ
————————–

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সিলেট ল’ কলেজের গর্ভনিং বডির সভাপতি, সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদ অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আইনশাস্ত্র একটি বিশাল সমুদ্রের মতো, পড়তে পড়তে আইন শেখার কোনো শেষ নেই।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে এমপি এমরান আহমদ চৌধুরী আরও বলেন- আইনের শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের পাতায় সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং দেশের সংবিধান, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। সমাজের অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী। তাই সততা, নিষ্ঠা ও গভীর অধ্যবসায়ের মাধ্যমে পেশাগত দক্ষতা অর্জন করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য তিনি নবীনদের প্রতি আহ্বান জানান।
সিলেট ল’ কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট সৈয়দ মহসিন আহমদের সভাপতিত্বে এবং কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রশিদ আহমদ মুন্নার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের শিক্ষক আবুল খায়ের হেলাল উদ্দিন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক অ্যাডভোকেট আবুল খায়ের হেলাল উদ্দিন ও অ্যাডভোকেট ফৌজিয়া সুলতানা, সিলেট ল’ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি শাহীন আহমদ এবং ল’ ছাত্রদলের নির্বাচিত সভাপতি আব্দুল আহাদ শোয়েব।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক সুমেল আহমদ চৌধুরী এবং সিলেট জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল,বিএনপি নেতা শোয়েব আহমদ মুন্না
এবং কলেজের বর্তমান ও নবীন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও গীতা পাঠ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে সিলেট ল’ কলেজ ছাত্রদলের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন ছাত্রীবিষয়ক সম্পাদক মাছনুনা আক্তার আঁখি, হাসানুল হক, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক ওলিউর রহমান মাহবুব ও রাহাত আহমদ এবং দপ্তর সম্পাদক এনামুল ইসলাম ও আলী আকবর।
এ সময় উপস্থিত ছিলেন,সিলেট জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী,সিলেট ল’ কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আল আমিন উল্লাহ ও শাহীন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমদ, আইনবিষয়ক সম্পাদক সোহাগ মিয়া, এস এ ডালিমসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে নিজেদের অনুভূতি ব্যক্ত করেন ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী চৌধুরী তোফায়েল, শোয়েব আহমদ ও জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানের একপর্যায়ে সিলেট ল’ কলেজ ছাত্রদলের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে সহায়তার লক্ষ্যে এলএলবি প্রথম বর্ষের পাঠ্যবইয়ের সিলেবাস প্রদান করা হয়। নবীন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য