সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।
রবিবার (০৪ অক্টোবর) সিউকের সম্মেলন কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে নবগঠিত সংগঠনের নেতৃবৃন্দ সিউক চেয়ারম্যান কয়েস লোদীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। এ সময় কয়েস লোদী নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা শাখার সভাপতি প্রফেসর মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন শিহাব, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুল ইসলাম বাবু, সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন মিন্টু, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক চৌধুরী, সহ-সভাপতি দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হাদ বক্স রাকু, খালিদুর রহমান সাঈদ, তছির আলী, জাহেদ আহমদ বাবু, সাইদুল ইসলাম হৃদয়, স্বপন আহমদ, মোস্তাক আহমদ এবং দপ্তর সম্পাদক সাঈদ রাব্বানী সজুনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।


