Homeস্বাস্থ্যরেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এম এ সালামকে বিএনপি নেতা আব্দুল খালিকের সংবর্ধনা...

রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এম এ সালামকে বিএনপি নেতা আব্দুল খালিকের সংবর্ধনা প্রদান

রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এম এ সালামকে বিএনপি নেতা আব্দুল খালিকের সংবর্ধনা প্রদান

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়ন বিএনপির অর্থ সম্পাদক মোঃ আব্দুল খালিক নোমনের পক্ষ থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবী ব্যারিস্টার মোঃ আব্দুস সালাম-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
২৯ জুন সোমবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে ব্যারিস্টার মোঃ আব্দুস সালাম-কে ফুলের তোড়া দিয়ে বিএনপি নেতা মোঃ আব্দুল খালিক নোমন এই সংবর্ধনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন মোগলাবাজার ইউনিয়ন বিএনপির সহ সভাপতি যথাক্রমে সুরুজ আলী, আব্দুল্লাহ আল-মুতি ও মোঃ ছুরাব আলী প্রমুখ।
সংবর্ধনা প্রদানকালে মোগলাবাজার ইউনিয়ন বিএনপির অর্থ সম্পাদক মোঃ আব্দুল খালিক নোমন বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে ব্যারিস্টার এম এ সালাম দায়িত্ব পাওয়ায় আমরা অত্যান্ত আনন্দিত। তাঁর দীর্ঘদিনের নেতৃত্বের অভিজ্ঞতা, দক্ষতা, সততা এবং জনকল্যাণে নিবেদিত মানসিকতা এ প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও মানবিক করে তুলবে। তিনি বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ঘূর্ণিঝড়, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করা এবং জরুরি স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা প্রদান করে যাচ্ছে। ব্যারিস্টার এম এ সালামের নেতৃত্বে রেড ক্রিসেন্টের কার্যক্রম আরো এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য