Homeবাণিজ্যকোম্পানীগঞ্জে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

কোম্পানীগঞ্জে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি :পেশার মর্যাদা রক্ষা ও ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটের কোম্পানীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ মে) সকাল ১১টায় বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) কোম্পানীগঞ্জ শাখার উদ্যোগে উপজেলার প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা ঔষধ কোম্পানির প্রতিনিধিদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন এবং পরে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে ফারিয়া কোম্পানীগঞ্জ শাখার সভাপতি আরিফ মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইব্রাহিম মেজির সঞ্চালনায় বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় ফারিয়ার সভাপতি জাহাঙ্গীর আলম এবং সিলেট জেলা ফারিয়ার যুগ্ম আহ্বায়ক মোঃ সুজন মিয়া।
এ সময় সংগঠনের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • Tags
  • D
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য