HomeUncategorizedবাংলাদেশে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে শোক প্রকাশ পাকিস্তানের প্রধানমন্ত্রীর

বাংলাদেশে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে শোক প্রকাশ পাকিস্তানের প্রধানমন্ত্রীর

বাংলাদেশে সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।
রোববার (১২ জুলাই) নিজের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক শোকবার্তায় তিনি বাংলাদেশের জনগণ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানান।
শোকবার্তায় শাহবাজ শরীফ বলেন, “বাংলাদেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসে সৃষ্ট মর্মান্তিক প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞে আমি গভীরভাবে মর্মাহত।”
তিনি পাকিস্তানের জনগণের পক্ষ থেকে নিহতদের স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে বলেন, “আমরা বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি আমাদের অবিচল সংহতি প্রকাশ করছি।”
এছাড়া বন্যায় আহতদের দ্রুত সুস্থতা এবং ক্ষতিগ্রস্ত সকল মানুষের নিরাপত্তা ও কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য