Homeপরিবেশধলাই নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে কোম্পানীগঞ্জে মানববন্ধন

ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে কোম্পানীগঞ্জে মানববন্ধন

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীর দক্ষিণ ঢালারপাড়, মোস্তফানগর ও ঢালারপাড় এলাকার লিজ বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ মে) ধলাই নদীর তীরে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান, সরকারি সড়ক ও রেকর্ডভুক্ত ফসলি জমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে শতাধিক পরিবারের বসতভিটা হুমকির মুখে পড়েছে। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, চলতি বছরও একইভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে পুরো এলাকা ভয়াবহ ক্ষতির সম্মুখীন হবে।
বক্তারা আরও বলেন, ইতোমধ্যে কয়েকটি সড়ক, কবরস্থান ও কৃষিজমি নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে। তাই লিজ বহির্ভূত এলাকায় কোনোভাবেই বালু উত্তোলনের সুযোগ না দিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।
উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হযরত আলীর সঞ্চালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য দেন দক্ষিণ ঢালারপাড় মোস্তফানগর নূরে মদিনা সুন্নি দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি আব্দুস সালাম আজাদ।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানু মিয়া মেম্বার, জসীম উদ্দিন জসু, আব্দুস সামাদ মেম্বার, কাজল মিয়া, মুফতী হোসাইন আহমেদ তাহেরি, মুফতী আনোয়ার শাহ কোম্পানীগঞ্জী, পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও আমিনুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন হুমায়ুন কবির, গনি মিয়া, রহমত আলী, হাসান মিয়া, সাদেক মিয়া, রুবেল মিয়া, রুপ মিয়া, সাদু মিয়া, হেলাল মিয়া, শহীদ মিয়া, শরীফ মিয়া, আবু কাশেম, গোলাম হোসেন, আলামিন সরকার, সুজন চৌধুরী, মেলন মিয়া, হান্নান মিয়া, মানিক মিয়া, নাজির সরকার, বাচ্চু মিয়া, মোজাহিদ মিয়া, মাসুক আহমেদ, সফর মিয়া, উবাইদুল ইসলাম, নুর ইসলাম, শাহ আলম, এনামুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য