ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে কোম্পানীগঞ্জের কলাবাড়ি স্পোর্টিং ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্ট।
সামাজিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে এবং যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে খেলামুখী করতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
শুক্রবার বিকেলে কলাবাড়ি খেলার মাঠে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনালে কলাবাড়ি মিলন একাদশকে ২ -০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সালুটিকর স্পোর্টিং ক্লাব। টুর্নামেন্টে মোট ৬৪ টিম অংশগ্রহণ করেছিল।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। এতে
প্রধান অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাবের সেক্রেটারি সিরাজুল ইসলাম।
কলাবাড়ী স্পোর্টিং ক্লাবের সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন উর রশীদ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির উপদেষ্টা এডভোকেট কামাল হোসাইন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী সাহাব উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লাল মিয়া, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, সাবেক সাধারণ সম্পাদক আবিদুর রহমান, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক বাহার আহমেদ রুহেল, উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব গিয়াস উদ্দিন, চুনাপাথর আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
উপস্থিত ছিলেন হাজী আলা উদ্দিন, মুরব্বি আব্দুল মজিদ বশির, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, আরাফাত আলী মেম্বার, যুবদল নেতা খোকন রঞ্জন দে , সুলেমান তালুকদার, রজন মিয়া, পাড়ুয়া তরুণ সংঘের সাধারণ সম্পাদক হাজী মামুন চৌধুরী,
তাঁতিদলের সভাপতি তাজ উদ্দিন আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধাদলের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, কলাবাড়ী স্পোর্টিং ক্লাবের সাবেক সভাপতি বিলাল আহমেদ, সাংবাদিক আনোয়ার সুমন, ফখর উদ্দিন, তেরা মিয়া, ফরিদ মিয়া, আনোয়ার হুসেন আনই, হাজী জালাল আহমেদ, বিএনপি নেতা মাসুক মিয়া, মোস্তফা আহমেদ কাচা, জুবায়ের আহমেদ, সেলাল আহমদ, হুমায়ুন রশীদ হুমন, আমিনুল ইসলাম প্রমুখ।


