বেগম খালেদা জিয়া গণঅধিকার গণতন্ত্র পরিষদের ৫৯ সদস্যবিশিষ্ট সিলেট জেলা কমিটি অনুমোদন
সিলেট প্রতিনিধি:
বেগম খালেদা জিয়া গণঅধিকার গণতন্ত্র পরিষদের ৫৯ সদস্যবিশিষ্ট সিলেট জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কমিটির অনুমোদনে নবগঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল বাছিত রিমন, সাধারণ সম্পাদক মো. ফয়সাল আহমদ এবং সাংগঠনিক সম্পাদক মো. জাহেদ আহমদ।
এ ছাড়া কমিটির অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন নবগঠিত সিলেট জেলা কমিটির নেতৃবৃন্দ।
নবাগত কমিটির নেতৃবৃন্দ জানান, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সম্মাননা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে প্রাথমিকভাবে ৫০ জন গুণী ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হবে, ইনশাআল্লাহ।
তারা আরও জানান, গণতন্ত্র, সুশাসন, অধিকার, ন্যায়বিচার, যুদ্ধ ও সর্বাত্মক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করবেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।


