HomeUncategorizedশাহজালাল (রহ.)-এর মাজারে দানবাক্সের অর্থ গণনা কার্যক্রম পরিদর্শন করল সিলেট সিআরবি

শাহজালাল (রহ.)-এর মাজারে দানবাক্সের অর্থ গণনা কার্যক্রম পরিদর্শন করল সিলেট সিআরবি

সিলেট, ১১ জুলাই: হযরত শাহজালাল ইয়ামানী (রহ.)-এর পবিত্র মাজারে জনসম্মুখে পরিচালিত দানবাক্সের অর্থ গণনা কার্যক্রম পরিদর্শন করেছে কাউন্সিলর পঞ্জমা রাজ বাংলাদেশ (সিআরবি), সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।

শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিত এ পরিদর্শনে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ শরীফ আহমদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা সভাপতি জামিল মোহাম্মদ লিটন, শহর সভাপতি বিপ্লব পাল, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রিমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক তোফায়েল আহমদ, মো. ঈসা তালুকদার, শেখ আব্দুর রাজ্জাক, আমিরুল ইসলাম, জালাল আহমদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে প্রতিনিধিদল দানবাক্স এবং মাজারসংলগ্ন বিভিন্ন স্থান থেকে সংগৃহীত অর্থ গণনার পুরো কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ পরিদর্শন করে গণনা প্রক্রিয়ার স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক মূল্যায়ন করেন।
প্রতিনিধিদল জানায়, পরিদর্শনের সময় অর্থ গণনার প্রায় ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এ সময় সিলেট বিভাগের সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং নবগঠিত কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করা হয়। তাদের পর্যবেক্ষণে গণনা কার্যক্রম সুশৃঙ্খল ও সন্তোষজনকভাবে পরিচালিত হচ্ছে বলে প্রতীয়মান হয়েছে।
পরিদর্শন শেষে প্রতিনিধিদল আশা প্রকাশ করে, ভবিষ্যতেও দানবাক্সের অর্থ সংগ্রহ, সংরক্ষণ ও গণনার প্রতিটি ধাপ সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে পরিচালিত হবে। একই সঙ্গে দানের অর্থ মাজারের অবকাঠামোগত উন্নয়ন, ধর্মীয় পরিবেশের উন্নয়ন এবং জনকল্যাণমূলক ও মানবসেবামূলক কাজে ব্যয় করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একক স্বার্থে দানের অর্থ ব্যবহার না করে জনগণের আমানত হিসেবে যথাযথ জবাবদিহিতার মাধ্যমে পরিচালনার আহ্বান জানায় প্রতিনিধিদল। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনআস্থার এই ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য