Homeঅর্থ ও বাণিজ্যচীনা বিনিয়োগে সিলেটে ১ হাজার শয্যার হাসপাতাল

চীনা বিনিয়োগে সিলেটে ১ হাজার শয্যার হাসপাতাল

কোম্পানীগঞ্জে সম্ভাব্য স্থান পরিদর্শন, স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের প্রত্যাশা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :

সিলেটে চীনের বিনিয়োগে ১ হাজার শয্যার একটি আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ বাস্তবায়নের পথে এগোচ্ছে। এ লক্ষ্যে হাসপাতালটির সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন চীনা বিনিয়োগকারী প্রতিনিধিদল। বুধবার (৩ জুন) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে সঙ্গে নিয়ে প্রতিনিধিদলটি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার হাইটেক পার্ক এলাকা পরিদর্শন করেন।

জানা গেছে, সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনে হাসপাতালটি নির্মাণের পরিকল্পনা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। প্রস্তাবিত হাসপাতালের জন্য উপযুক্ত স্থান নির্বাচন এবং প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাই করতেই চীনা বিনিয়োগকারী প্রতিনিধিদলের এ পরিদর্শন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হাসপাতাল নির্মাণ কার্যক্রম এগিয়ে নিতে মঙ্গলবার (২ জুন) সিলেট সফরে আসেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ওইদিন রাত সাড়ে ৯টার দিকে সিলেট সার্কিট হাউসে চীনা বিনিয়োগকারীদের সঙ্গে হাসপাতাল নির্মাণের সম্ভাবনা, বিনিয়োগ পরিকল্পনা এবং স্থান নির্বাচন নিয়ে প্রাথমিক বৈঠক করেন তিনি।

বৈঠক ও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন চন্দ্র কর্মকারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্থানীয়দের মতে, ১ হাজার শয্যার এ হাসপাতাল নির্মিত হলে সিলেট বিভাগের স্বাস্থ্যখাতে এক নতুন অধ্যায়ের সূচনা হবে। উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত হওয়ার পাশাপাশি দেশের উত্তর-পূর্বাঞ্চলের লাখো মানুষের চিকিৎসা ভোগান্তি ও ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে আসবে,

পরিদর্শন শেষে মন্ত্রীসহ চীনা প্রতিনিধির দল সাদা পাথর পর্যটন স্পট পরিদর্শন করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য