সিলেট প্রতিনিধি:
সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের পুটিকাটা বিল জলমহালের ১৪৩৩ থেকে ১৪৩৫ বাংলা সনের চৈত্র মাস পর্যন্ত ইজারা পেয়েছে চাতল মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড। বার্ষিক ৩ লাখ ৮ হাজার ২২৪ টাকা ইজারা মূল্যে সমিতির সম্পাদক মোঃ ওয়াতির আলীর ইজারা প্রস্তাব অনুমোদন লাভ করেছে।
জানা যায়, জেলা প্রশাসকের কার্যালয় (রাজস্ব শাখা) এর স্মারক নং- ০৫.৪৬.৯১০০.০০৮.৩২.০০৫.১১.৯০১, তারিখ ১৩ এপ্রিল ২০২৬ এবং সহকারী কমিশনার (ভূমি), সিলেট সদর কার্যালয়ের স্মারক নং- ৩১.৪৬.৯১৬২.০০০.৩৩.০০১.২৬.৮০১, তারিখ ২০ এপ্রিল ২০২৬ এর প্রেক্ষিতে ইজারাটি অনুমোদন দেওয়া হয়।
পরবর্তীতে ইজারাদার কর্তৃক ১৪৩৩ বাংলা সনের সম্পূর্ণ ইজারা মূল্য, ভ্যাট ও আয়করসহ মোট অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হলে গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে জলমহালের দখল বুঝিয়ে দেওয়া হয়। সিলেট সদর উপজেলার উত্তরকাছ ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ জাহেদ আহমদের উপস্থিতিতে সরেজমিনে দখল হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় সমিতির সভাপতি আনোয়ার মিয়া ও সদস্য মোনওয়ার উপস্থিত ছিলেন।
রেজিস্ট্রি সূত্রে জানা যায়, পুটিকাটা বিল জলমহালের মোট আয়তন ৬৫ দশমিক ৮৩ একর। এর মধ্যে চাতল মৌজার বিভিন্ন দাগে জলমহালের অন্তর্ভুক্ত জমি রয়েছে।
জলমহালের দখল বুঝে পাওয়ার পর চাতল মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আনোয়ার মিয়া ও সাধারণ সম্পাদক মোঃ ওয়াতির আলী স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তারা পুটিকাটা বিল জলমহালে অবৈধভাবে মাছ শিকার না করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
পুটিকাটা বিল জলমহালের ইজারা পেল চাতল মৎস্যজীবী সমবায় সমিতি
RELATED ARTICLES



