Homeরাজনীতিদক্ষিণ সুরমা ও মোগলাবাজারের ৪৩ নেতাকর্মীর এনসিপিতে যোগদান

দক্ষিণ সুরমা ও মোগলাবাজারের ৪৩ নেতাকর্মীর এনসিপিতে যোগদান

দক্ষিণ সুরমা ও মোগলাবাজারের ৪৩ নেতাকর্মীর এনসিপিতে যোগদান
সিলেট মহানগর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানার বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় ৪৩ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগদান করেন।
অনুষ্ঠানটি মহানগর আহ্বায়ক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ আব্দুর রহমান আফজালের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ কিবরিয়া সরওয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বুস্তান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান আতা, যুগ্ম আহ্বায়ক মোঃ নিজাম উদ্দিন, যুগ্ম সদস্য সচিব তাসনিয়া আক্তার লুবনা, সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া, সদস্য তাহমিনা বেগমসহ ছাত্রশক্তি মহানগর ও কোতোয়ালী থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উপস্থিত নেতারা বক্তব্যে সংগঠনের আদর্শ, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠানে নব-যোগদানকারীদের মধ্য থেকেও কয়েকজন বক্তব্য রাখেন। তারা এনসিপির আদর্শে উদ্বুদ্ধ হয়ে দলকে আরও শক্তিশালী করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মোঃ আব্দুর রহমান আফজাল বলেন, দলকে সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি তিনি বর্তমান সরকারের কাছে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আন্দোলন গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য