HomeUncategorizedটুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান শফিকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও...

টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান শফিকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

সিলেট সদর উপজেলার ৬নং টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান শফিক-কে নিয়ে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

৩১ অক্টোবর শনিবার এক বিবৃতিত ৬নং টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান শফিক বলেন, একটি স্বার্থান্বেষী মহল আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুন্ন করার উদ্দেশ্যে বিভিন্ন ভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এসব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমি রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ব্যক্তি হিসেবে আমার নিজস্ব পরিচিতি, অবস্থান ও গ্রহণযোগ্যতা রয়েছে। আমার জনপ্রিয়তা ও অবস্থান দেখে ঈর্শ্বনিত হয়ে একটি মহল এমন অপপ্রচার করেছে তা নিন্দনীয় এবং ঘৃনিত।
টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান শফিক বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে জাতীয়তাবাদী দল বিএনপির দুর্দিনে ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতেও জিয়ার আদর্শ লালন করে দলের পক্ষে কাজ করে যাবো। তিনি এ ধরনের অপপ্রচারের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সচেতন মহল ৬নং টুকেরবাজার ইউনিয়নবাসীকে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহবান জানান।
এদিকে ইউনিয়নের সচেতন মহল অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, একজন জনপ্রতিনিধিকে নিয়ে কোনো ধরনের ভিত্তিহীন, অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। ব্যক্তিগত বা রাজনৈতিক বিরোধের কারণে কাউকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে অপপ্রচার চালানো কোনোভাবেই কাম্য নয়।
বিবৃতিতে তারা চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান শফিকে নিয়ে প্রচারিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য