HomeUncategorizedজাঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ অনুষ্ঠান উপলক্ষে প্রচার র‌্যালি অনুষ্ঠিত

জাঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ অনুষ্ঠান উপলক্ষে প্রচার র‌্যালি অনুষ্ঠিত

জাঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
শতবর্ষ অনুষ্ঠান উপলক্ষে প্রচার র‌্যালি অনুষ্ঠিত

সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী জাঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘শতবর্ষ পূর্তি উদযাপন’ উপলক্ষে এক প্রচার র‌্যালি বের হয়।
৩১ অক্টোবর শানিবার দুপুরে শতবর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে জাঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে প্রচার র‌্যালিটি বের হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
প্রচার র‌্যালিতে উপস্থিত ছিলেন, জাঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটির উপদেষ্টা প্রাক্তন ছাত্র হাজী আছহাব উদ্দিন, উপদেষ্টা প্রাক্তন ছাত্র মোঃ ইরান উদ্দিন, উপদেষ্টা প্রাক্তন ছাত্র মোঃ আবুল কালাম, উপদেষ্টা প্রাক্তন ছাত্র মোঃ আমজদ আলী, উপদেষ্টা প্রাক্তন মোঃ ছাত্র নুরুল হক।
প্রচার র‌্যালি শুরু হওয়ার আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জাঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন পরিষদের আহবায়ক প্রাক্তন ছাত্র মোঃ শাহজাহান আহমেদ জুয়েল, প্রাক্তন ছাত্র মেম্বার কাছা মিয়া কছির, প্রাক্তন ছাত্র জসিম উদ্দিন, প্রাক্তন ছাত্র দিলু মিয়া, প্রাক্তন ছাত্র শাহ খুরুম ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ আফজল হুসেন, প্রাক্তন ছাত্র গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক খোরশেদ আলম তারেক, প্রাক্তন ছাত্র সিরাজুল ইসলাম, প্রাক্তন ছাত্র প্রকৌশলী আলিম উদ্দিন।
প্রাক্তন ছাত্র জি এম সুমন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র নবীন জাগরণ সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আমিরুল হক। প্রাক্তন ছাত্র ও বর্তমান ছাত্র-ছাত্রী সহ এলাকারবাসী প্রচার র‌্যালিতে অংশগ্রহণ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য