HomeUncategorizedতেলিখাল উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

তেলিখাল উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল উচ্চ বিদ্যালয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। ‘ক্লেমন এক লক্ষ এক লাখ’ উদ্যোগের আওতায় ‘ক্লেমন সবুজায়ন শিক্ষা বৃত্তি’ কার্যক্রমের কথা উল্লেখ করা হয়েছে।

এতে উপস্থিত ছিলেন তেলিখাল উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক জিয়াউর রহমান মিজান, সহকারী শিক্ষক আব্দুর রউফ
আরো উপস্থিত ছিলেন সজিব, বাছির,শাহিন পাভেল

কর্মসূচিতে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এ সময় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয় এবং শিক্ষার্থীসহ সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়।

আয়োজকরা বলেন, একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা সৃষ্টি এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য