HomeUncategorizedভারতে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ সমাবেশ

ভারতে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, সিলেট:
প্রতিবেশী দেশ ভারতে চলমান মানবাধিকার লঙ্ঘনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সিলেটে বিক্ষোভ সমাবেশ করেছে মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি (মাতপস)। মঙ্গলবার (১৯ মে) দুপুর আড়াইটায় নগরের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে কালেক্টরেট মসজিদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
“মানবতাই সকল ধর্মের শ্রেষ্ঠ অধ্যায়” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সমাবেশে কোরআন তেলাওয়াত করেন আনচার আহমদ টুনু মিয়া। এতে সভাপতিত্ব করেন মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি সিলেট মহানগর শাখার সভাপতি আলহাজ্ব মুখতার আহমদ তালুকদার।
সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ওয়েছ আহমদ ও সাধারণ সম্পাদক হাসান আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির (ঢাকা) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুর রহমান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় সভাপতি শেখ আলাউদ্দিন রিপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা কমিটির সভাপতি সাংবাদিক তোফায়েল আহমদ, বিভাগীয় কমিটির সহ-সভাপতি শায়খ ক্বারী মোহাম্মদ শরীফ আহমদ, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান (এলএলবি), সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম শিতাব, অর্থ সম্পাদক ফুজায়েল আহমদ, সহ-সভাপতি আব্দুস শহিদ খান ও মাসুম মিয়াজি, কবি ও সাহিত্যিক কামাল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আব্দুর রাজ্জাক শাওন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মনিকা শিতাবসহ বিভিন্ন উপজেলা ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা সভাপতি আবুল খান, ওসমানীনগর উপজেলা সভাপতি ডা. আমির উদ্দিন, জৈন্তাপুর উপজেলা সভাপতি আব্দুশ শুকুর ও সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, গোয়াইনঘাট উপজেলা সভাপতি ফয়জুল হাসান বুলবুল, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সহ-সভাপতি হেলাল আহমদ এবং জেলা সদস্য সাজু মিয়া প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বিশ্বের যেকোনো স্থানে মানবাধিকার লঙ্ঘন সমগ্র মানবজাতির বিরুদ্ধে অপরাধ। ভারতে চলমান মানবাধিকার পরিস্থিতিতে বিশ্ব বিবেক আজ প্রশ্নবিদ্ধ। তারা মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
পাশাপাশি বক্তারা মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য