Homeস্বাস্থ্যস্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিং: ‘মে মাস নাগাদ কমতে পারে হামের সংক্রমণ’

স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিং: ‘মে মাস নাগাদ কমতে পারে হামের সংক্রমণ’

দেশে মে মাস নাগাদ হামের প্রকোপ কমে আসার সম্ভাবনা দেখছেন ইউনিসেফ বাংলাদেশের হেলথ ম্যানেজার (ইমিউনাইজেশন) রিয়াদ মাহমুদ।

কারণ হিসেবে তিনি বলেছেন, গত ৫ এপ্রিল একযোগে দেশের যে ৩০টি উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়, সেসব উপজেলায় নতুন করে আর হাম শনাক্ত হচ্ছে না।

বুধবার ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে কথা বলছিলেন রিয়াদ মাহমুদ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যের বরাতে তিনি বলেন, দেশে হামে আক্রান্ত শিশুদের মধ্যে ৭৪ শতাংশ কোনো টিকা পায়নি। আক্রান্তদের ১৪ শতাংশ প্রথম ডোজ নিয়েছিল, আর ১২ শতাংশ দুই ডোজ টিকা নেওয়ার পরও সংক্রমিত হয়েছে।

ব্রিফিংয়ে ইপিআইয়ের সহকারী পরিচালক হাসানুল মাহমুদ বলেন, হামের টিকা দেওয়ার পর তিন থেকে চার সপ্তাহ সময় লাগে ‘ইমিউনিটি’ তৈরি হতে। তাই সারাদেশে টিকাদানের নির্ধারিত সময়ের পর হামের প্রকোপ কমে যাবে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, প্রথম পর্যায়ে ৫ এপ্রিল থেকে দেশের ১৮ জেলার ৩০টি উপজেলা ও ১৩টি পৌরসভায় টিকাদান কার্যক্রম শুরু হয়। দ্বিতীয় পর্যায়ে ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ, ময়মনসিংহ এবং বরিশাল সিটি করপোরেশকে যুক্ত করা হয়। এরপর ২০ এপ্রিল থেকে দেশব্যাপী ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে বিনামূল্যে এক ডোজ হাম-রুবেলার টিকা দেওয়া হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য